আমতলীতে পুকুরের ঘাটলায় যুবকের মৃত্যু্; পরিবারের দাবী মৃগী রোগে মারা গেছে | আপন নিউজ

রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জেলে চাল বিতরনে হ’রিলু’ট, বসত ঘর ও ঝোপঝাড় থেকে চোরাই চাল উ’দ্ধা’র কলাপাড়ায় ফিশনেট প্রকল্পের দ্বি-মাসিক মৎস্যজীবী নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীকে ধ/র্ষ/ণ চেষ্টার অভিযোগে মা’ম’লা চিংগড়িয়া খালেও শীঘ্রই অভিযানের ঘোষণা ইউএনওর কলাপাড়ায় দুর্যোগ পূর্ব প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কলাপাড়ায় ই’য়া’বা ও গাঁ’জা’সহ যুবক আ’ট’ক কলাপাড়ায় অ-বৈধ জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা কলাপাড়ায় পা’নি’তে ডু’বে তোহা নামে ৬ বছরের এক শি’শু’র ম’র্মা’ন্তি’ক মৃ/ত্যু কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস
আমতলীতে পুকুরের ঘাটলায় যুবকের মৃত্যু্; পরিবারের দাবী মৃগী রোগে মারা গেছে

আমতলীতে পুকুরের ঘাটলায় যুবকের মৃত্যু্; পরিবারের দাবী মৃগী রোগে মারা গেছে

আমতলী প্রতিনিধিঃ গোসল করতে গিয়ে পুকুরের ঘাটলায় সুজন সিকদার (৩৫) নামের এক যুবক মারা গেছে। পরিবারের দাবী সুজন দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার পুর্বচিল গ্রামে শনিবার দুপুরে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে।

পারিবারিক সুত্রে জানাগেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের পুর্ব চিলা গ্রামের মজিবর সিকদারের ছেলে সুজন সিকদার দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিল। গত কয়েক মাস ধরে তার ঢাকায় চিকিৎসা করছিল পরিবার। শনিবার তার বাড়ীতে দোয়া অনুষ্ঠান চলছিল। ওই দোয়া অনুষ্ঠানে যোগ দিতে দুপুরে বাড়ীর পুকুরে গোসল দিতে যায়। বেশ সময় অতিবাহিত হয়ে গেলেও সুজন ঘরে ফিরছিল না বলে দাবী তার স্ত্রী সোনিয়া আক্তারের। তার স্ত্রী গিয়ে দেখে তিনি পুকুরের ঘাটলায় পড়ে আছে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জায়েদ আলম ইরাম তাকে মৃত্যু ঘোষনা করেছেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওইদিন সন্ধ্যায় ময়না তদন্তের জন্য তার মরদেহ বরগুনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

মৃত্যু সুজন সিকদারের চাচাতো ভাই মাহবুব সিকদার বলেন, পুকুরে গোসল করতে গিয়ে ঘর ফিরছিল না সুজন। পরে তার স্ত্রী দেখতে পায় সুজন পুকুরের ঘাটলায় পড়ে আছে। তিনি আরো বলেন সুজন দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জায়েদ আলম ইরাম বলেন, সুজন সিকদারকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছেন।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!