গলাচিপায় গরু চুরির অপরাধে আটক-১ | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা
গলাচিপায় গরু চুরির অপরাধে আটক-১

গলাচিপায় গরু চুরির অপরাধে আটক-১

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় এলাকাবাসীর সহযোগিতায় গরু চোর আটক করেছে গলাচিপা পুলিশ। ১৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ২.৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।

সূত্র জানায় উপজেলার উলানিয়া বন্দর তুলাতলীতে গরু চোরের খবর পেয়ে জনগন লড়াইতে লড়াইতে ট্রলার নিয়ে আলীপুরার সিমানা থেকে দশমিনা গলাচিপা মধ্যস্থল বুড়াগৌরাঙ্গ নদীতে উলানিয়া ব্রিজের দক্ষিন পাশে আসে। এ সময় চোর বাচাঁর জন্য নিজেই তাদের ট্রলারে আগুন লাগিয়ে নদীতে ঝাঁপ দেয়। পরে এলাবাসীর সহযোগিতায় ১জন চোরকে আটক করা হয়। বাকি চোর পলাতক রয়েছে। গরু চোর হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জের মৃত জাহের মিস্ত্রির ছেলে মোঃ ফরিদ মিস্ত্রি (৪০)। ঘটনার সময় ক্ষিপ্ত জনতার হাত থেকে গরু চোরকে উদ্ধার করে ফাঁড়িতে আনা হলে উৎসুক জনতা ক্ষিপ্ত হয়ে ফাঁড়ি উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে।

এসময় পুলিশ কনস্টেবল সাহেব আলীর মাথায় পড়ে তিনি আহত হন। বর্তমানে আহত সাহেব আলী মেডিকেল চিকিৎসা নিয়ে গলাচিপায় থানা হেফাজতে আছেন। আটককৃত চোর কে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!