শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় পরীক্ষার হলে মোবাইল ও নকল পাওয়ায়  মাদ্রাসার তিন ছাত্র বহিস্কার

গলাচিপায় পরীক্ষার হলে মোবাইল ও নকল পাওয়ায়  মাদ্রাসার তিন ছাত্র বহিস্কার

সঞ্জিব দাস,গলাচিপাঃ শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার গলাচিপা  কালিকাপুর নূরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরীক্ষা  কেন্দ্রে(কোড -৫৬৭) দাখিল পরীক্ষায় প্রথম দিনে কুরআন মাজিদ ও তাজভিদ (১০১) বিষয়ের পরীক্ষায় নকল ও সাথে মোবাইল পাওয়ায় ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা  হয়েছে। বহিস্কৃতরা হলো মানিক চাঁদ দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী মো. ইসমাইল হোসেন রোল নম্বর ২৪১৩৪৫, বড় চত্রা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী শামীম হোসেন রোল নম্বর ২৪১১২৬ ও উত্তর পূর্ব গজালিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী সাইফুল ইসলাম। গলাচিপা দাখিল মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত অফিসার ও একাডেমিক সুপারভাইজার আবুল কালাম সাঈদ তিন জনকে বহিষ্কারের কথা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে গলাচিপা কালিকাপুর নূরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রের ভারপ্রাপ্ত সচিব ও উপধ্যাক্ষ মো: জসিম উদ্দিন জানান, এ কেন্দ্রে মোট  পরীক্ষার্থী ৬২০জন অনুপস্থিত ১৫জন আর তিনকে অসাধুপায়ে অবলম্বনের দায়ে বহি:স্কার করা হয়েছে। এদিকে সকাল ১০ টা থেকে সারাদেশের ন্যায় একযোগে মোট ১০ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়। এবারের মোট পরীক্ষার্থী ৩৮২৬ জন। এর মধ্যে প্রথম দিন অনুপস্থিত ছিলো ৫২ জন।

কেন্দ্র পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল হেলাল বলেন, শান্তিপূর্ণ ও নকল মুক্ত ভাবে পরীক্ষা সম্পন্ন করতে সকলে ধরনের প্রস্তুতি রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!