বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আইনজীবীদের সাথে নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের মতবিনিময় সভা বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ
আমিন আমিন ধ্বনিতে মুখরিত আমড়াগাছিয়া ছালেহিয়া কমপ্লেক্স ময়দান

আমিন আমিন ধ্বনিতে মুখরিত আমড়াগাছিয়া ছালেহিয়া কমপ্লেক্স ময়দান

আমতলী প্রতিনিধিঃ আমিন আমিন ধ্বনিতে মুখরিত আমড়াগাছিয়া ছালেহিয়া কমপ্লেক্স ময়দান। লক্ষাধিক ধর্মপ্রাণ মুছুল্লীদের এ জমায়েতে মোনাজাত পরিচালনা করেন ছারছীনা দরবারের পীর আলহাজ্ব হয়রত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবব্বুল্লাহ (মাঃআঃ)। তিন দিন ব্যাপী এ মাহফিলে দেশ বরেন্য আলেম ওয়ালামাগণ ওয়াজ নসিহত করেন। ওয়াজ মাহফিলের শেষ দিন শুক্রবার জুমআর নামাজ বাদ লক্ষাধীক মানুষ মোনাজাতে অংশ নেন।

এ ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু। আখেরী মোনাজাতে ছারছিনা শরীফের পীর দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া  মোনাজাত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন শাহ মোহাম্মদ হোসাইন পীরজাদা ছারছীনা, আলহাজ্ব মাওলানা মোঃ নুরুর রহমান বেগ, ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসার উপাধাক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ রুহুল আমিন ছালেহী ও মোহাদ্দেস আলহাজ্ব হাফেজ মাওলানা বোরহান উদ্দিন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!