আমতলীতে স্কুল ছাত্রীকে ধ র্ষ ণ চেষ্টার অভিযোগ | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে স্কুল ছাত্রীকে ধ র্ষ ণ চেষ্টার অভিযোগ

আমতলীতে স্কুল ছাত্রীকে ধ র্ষ ণ চেষ্টার অভিযোগ

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার একটি নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী পলাশ মিয়ার বিরুদ্ধে ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা অভিযোগ ওঠেছে। এ ঘটনা প্রকাশ করায় ছাত্রীর পরিবারকে প্রাণ নাশের হুমকি দিয়েছে নৈশ প্রহরী। এমন অভিযোগ এনে ছাত্রীর বাবা শনিবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

জানাগেছে, উপজেলার চন্দ্রা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে যায়। ওই সময়ে বিদ্যালয়ে কোন শিক্ষক ও শিক্ষার্থী আসেনি। এ সুযোগে বিদ্যালয়ের নৈশ প্রহরী পলাশ মিয়া ওই ছাত্রীকে ধর্ষণ চেষ্টা চালায়। ওই ছাত্রী পাঠদান বন্ধ করে বাড়ী ফিরে গিয়ে তার মায়ের কাছে ঘটনা খুলে বলে। এ বিষয়টি স্কুল ছাত্রীর বাবা স্থানীয় ব্যাক্তিদের জানালে ক্ষিপ্ত হন নৈশ প্রহরী পলাশ। পরে নৈশ প্রহরী ওই স্কুল ছাত্রীর বাবাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এ বিষয়ে স্কুল ছাত্রীর বাবা শনিবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যারয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

স্কুল ছাত্রীর বাবা বলেন, বৃহস্পতিবার স্কুলে গেলে নৈশ প্রহরী পলাশ মিয়া আমার মেয়েকে ধর্ষণ চেষ্টা চালায়। আমার মেয়ে পাঠদান বন্ধ করে বাড়ী গিয়ে সকল ঘটনা আমার স্ত্রীর কাছে খুলে বলে। আমি এ বিষয়টি স্থানীয়দের কাছে জানালে নৈশ প্রহরী ক্ষিপ্ত হয়ে আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমি এ ঘটনায় ওই নৈশ প্রহরীর শাস্তি দাবী করছি।

এ বিষয়ে নৈশ প্রহরী পলাশ মিয়ার মুঠোফোনে (০১৩২৬২১৪১৮৬) বারবার যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ সুলতান বিশ্বাস বলেন, ঘটনা আমি শুনেছি। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলে, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!