কলাপাড়ায় স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
কলাপাড়ায় স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার

কলাপাড়ায় স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় স্বামী-স্ত্রীর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আছালতখাঁ পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃত আরিফ হোসেন (২৬) ওই এলাকার আলী হোসেনের পুত্র। আর স্ত্রী রিয়ামনির (২২) বাবার বাড়ি আমতলী উপজেলার শাখারিয়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই বাড়িতে আরিফ, তার স্ত্রী রিয়ামনি ও ৪ বছরের কন্যাশিশু সুমাইয়া ছিলো। বিকালে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। সন্ধ্যায় সুমাইয়া ঘুমিয়ে পড়েছিলো। সোমবার রাত ১১ টার দিকে ঘুম ভাঙলে সে তার বাবাকে ঘরের আড়ার সঙ্গে ও মাকে বারান্দার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের ডেকে আনে। পরে স্থানীয়রা তাদের গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!