কাউনিয়ায় আলু চাষীদের নিয়ে মাঠ দিবস পালিত | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
কাউনিয়ায় আলু চাষীদের নিয়ে মাঠ দিবস পালিত

কাউনিয়ায় আলু চাষীদের নিয়ে মাঠ দিবস পালিত

জেএইচ সোহাগ কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় দেশের প্রাচীনতম বীজ কোম্পানি এ আর মালিক সিডস এর আগাম ও উচ্চ ফলনশীল রেনমি (সাদা) ও কোরাজান (লাল) আলু বীজের সম্প্রসারণে প্রদর্শনী প্লট পরিদর্শন  ও মাঠ দিবস  পালিত  হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রামসিং  গ্রামের কৃষকদের রেনমি ও কোরাজান  জাতের আলু উৎপাদনে উৎসাহ প্রদানে এ মাঠ দিবস পালিত  হয়েছে।

 মাঠ দিবস অনুষ্ঠানে আলু চাষী মো: ইসমাইল  হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠানে বক্তব্য  রাখেন   এ আর মালিক সিডস কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আবিদ রহমান।

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউনিয়া মায়ের দোয়া বীজ ভান্ডারের স্বত্বাধিকারি মোহাম্মদ তাজরুল  ইসলাম, এ আর মালিক সিডস কোম্পানির মার্কেট ডেভেলপমেন্ট অফিসার রুবেল মিয়া, রংপুর  ডিস্ট্রিবিউটর মোঃ আবদুর রহমান, আলুচাষী কুদ্দুস আলী, জহির রায়হান প্রমুখ।

বক্তারা এ সময় রেনমি ও কোরাজান আলু বীজ সম্পর্কে বিস্তারিত আলোচনা ও পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা বলেন, এই জাতের আলু চাষে তারা লাভবান হচ্ছেন এবং আগাম চাষে প্রতি শতকে ১২০ কেজির উপরে ফলন পাচ্ছেন।

৫৫ থেকে ৬০ দিনে এই আলু উত্তোলন করা যায় তাই স্বল্প সময়ে প্রচলিত জাতের তুলনায় অধিক ফলন এবং বেশি দাম পাচ্ছেন। আলু চাষী প্রায় ২২০ জন কৃষক সহ ওই অঞ্চলের প্রায় ৩  শতাধিক কৃষক মাঠ দিবসে উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!