সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলী পৌরসভা নির্বাচনে নাম লেখাতেই ৮ মেয়র প্রার্থী

আমতলী পৌরসভা নির্বাচনে নাম লেখাতেই ৮ মেয়র প্রার্থী

আমতলী প্রতিনিধিঃ আমতলী পৌরসভা সাধারণ নির্বাচনে মেয়র পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে ৮ প্রার্থী নাম লেখাতেই মেয়র প্রার্থী হয়েছেন এমন দাবী সাধারণ ভোটারদের। এ ৮ প্রার্থীকে ৯০ ভাগ ভোটার চিনেন না। শুধুমাত্র নিজেদের নাম জাহির ও অন্য প্রার্থীকে সহযোগীতা করতেই তারা প্রার্থী হয়েছেন। শেষ পর্যন্ত এরা প্রার্থী থাকলে তাদের সকলেই জামানত হারানোর আশঙ্কা রয়েছে।

জানাগেছে, আমতলী পৌরসভা নির্বাচন আগামী ৯ মার্চ। গত ১৩ ফেব্রুয়ারী মেয়র পদে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মেয়র মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান খাঁন, জিল্লুর রহমান, আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম খোকন, নুসরাত জাহান, কামাল মৃধা, আব্দুল্লাহ আল মামুন, মুহা ইফতেকার হাসান ও জেসিকা তারতিলা জুথি মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে বর্তমান মেয়র মতিয়ার রহমান ও সাবেক মেয়র নাজমুল আহমান খাঁন  জনগন ও ভোটারদের কাছে ব্যপক পরিচিত। অপর ৮ জন প্রার্থী জিল্লুর রহমান, আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম খোকন, নুসরাত জাহান, কামাল মৃধা, আব্দুল্লাহ আল মামুন, মুহা ইফতেকার হাসান ও জেসিকা তারতিলা জুথি নাম লেখাতেই মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ ৮ প্রার্থীর নেই কর্মী ও সমর্থক। এরা ডামি প্রার্থী হিসেবে মুল প্রার্থীদের সহযোগীতা করতে প্রার্থী হয়েছেন এমন দাবী ভোটারদের। এর মধ্যে নুসরাত জাহান মেয়র প্রার্থী মতিয়ার রহমানের স্ত্রী এবং আবুল কালাম আজাদ তার ভাগ্নে। জেসিকা তারতিলা জুথি কাউন্সিলর জিএম মুছার স্ত্রী। কামাল মৃধা, আব্দুল্লাহ আল মামুন ও মুহা ইফতেকার হাসান এ তিনজনকে কেউ চিনেন না। আমতলী পৌরসভার  ১৫ হাজার ৮ ’শ ৩৯  ভোটারের মধ্যে ৯০ ভাগ ভোটার তাদের চেনেন না এবং জানেন না বলে দাবী সাধারণ ভোটারের।

ভোটার লুৎফর রহমান, স্বপন মিয়া ও খাদিজা বলেন, ৮ প্রার্থীর মধ্যে কামাল মৃধা, আব্দুল্লাহ আল মামুন ও মুহা ইফতেকার হাসান চেনাতো দুরের কথা নাম শুনিনি। এরাতো শুধু নিজেদের নাম জাহির করতেই প্রার্থী হয়েছেন।

মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন ও মুহা ইফতেকার হাসান মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।

মেয়র প্রার্থী কামার মৃধা বলেন, পরিচিতি না থাকলেও অল্প দিনের মধ্যে পরিচিত হয়ে যাব। যে মতে কাজ চলছে।

আমতলী উপজেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. শাহাবুদ্দিন পান্না  বলেন, দুই প্রার্থী ছাড়া অধিকাংশ প্রার্থী জনগন চিনেন না। এরা কেন প্রার্থী হয়েছেন তা তারাই ভালো বলতে পারবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!