আমতলীর ২০০ শিক্ষা প্রতিষ্ঠানে কলাগাছ ও বাঁশের অস্থায়ী মিনারেই শ্রদ্ধা নিবেদন | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীর ২০০ শিক্ষা প্রতিষ্ঠানে কলাগাছ ও বাঁশের অস্থায়ী মিনারেই শ্রদ্ধা নিবেদন

আমতলীর ২০০ শিক্ষা প্রতিষ্ঠানে কলাগাছ ও বাঁশের অস্থায়ী মিনারেই শ্রদ্ধা নিবেদন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার ২০০ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার  না থাকায় কলাগাছ ও বাঁশ দিয়ে অস্থায়ী মিনার নির্মাণ করে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। শিক্ষার্থীরা উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়েই শহীদ মিনার নির্মাণ করেছে। বুধবার সকালে ওই শহীদ মিনারে তারা পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

জানাগেছে, আমতলী উপজেলায় ২২৯টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ২০০ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন করতে বাঁশ ও কলাগাছ দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করেছে। বুধবার ওই অস্থায়ী মিনারে তারা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

বুধবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, কাউনিয়া ইব্রাহিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়, চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়, তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়, শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয় ও কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাঁশ ও কলাগাছ দিয়ে শহীদ মিনার নির্মাণ করে পুস্পস্তবক অর্পণ করেছেন।

শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সোয়েব, মামুন ও সাইদুল বলেন, রাত জেগে বাঁশ ও কলাগাছ দিলে শহীদ মিনার নির্মাণ করেছি। ওই শহীদ মিনারে সকালে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। তারা আরো বলেন, কষ্ট হলেও অনেক ভালো লেগেছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ  মিনার নেই, তারা অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে শহীদ দিবস পালন করেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!