আমতলীতে আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন

আমতলীতে আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন করা হয়েছে। কর্মসুচীর মধ্যছিল রাত ১২.১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকালে প্রভাতভেরী,সুন্দর হাতের লেখা, রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা।

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে রাত ১২.১ মিনিটে আমতলী সরকারী কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাংবাদিক ইউনিয়ন, প্রেসক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুস্পস্তবক অর্পণ করেছেন। বুধবার সকালে প্রশাসনের উদ্যোগে প্রভাতভেরী অনুষ্ঠিত হয়। প্রভাতভেরীতে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেয়। পরে বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কাদের মিয়া।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মঞ্জুরুল হক কাওসার ও ওসি (তদন্ত) আমির সেরনিয়াবাদ প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!