কাউনিয়ায় ব্র্যাকের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক কলাপাড়ায় যুবদল অফিসে ডেকে মা’রধ’র; কয়েকদিন পর ইদ্রিস খানের মৃ’ত্যু
কাউনিয়ায় ব্র্যাকের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

কাউনিয়ায় ব্র্যাকের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

জে এইচ সোহাগ, কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুণরেকত্রীকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাক-এর যৌথ অর্থায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা এর আয়োজন করে।

গত বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার ৫নং বালাপাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় প্রকল্পের বিস্তারিত আলোচনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ২এর এম আর এস সি (রংপুর) কোঅডিনেটর শাহ মোহাম্মদ খায়রুল হাসান। বিদেশ-ফেরত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বিদেশ-ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক পুণরেকত্রীকরণ সেবা এবং অর্থনৈতিক পুণঃরেকত্রীকরণ সহ বিভিন্ন প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আনছার আলী, আরো উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন পরিষদের সচিব আকরাম হোসেন, মো: শাহজাহান আলী প্রোগ্রাম অফিসার টিবি কন্ট্রোল প্রোগ্রাম কাউনিয়া, ব্র্যাক কাউনিয়া অফিসের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ২এর প্রোগ্রাম অর্গানাইজার সেলিম আহমেদ, ইউপি সদস্য পলাশ, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, নারী নেত্রী ও বিদেশ ফেরত অভিবাসীসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন,কাউনিয়া উপজেলাতে বিদেশগামী অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা দিন দিন বাড়ছে আর তাদের নিরাপদ অভিবাসন নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছে ব্র্যাক। নিরাপদ অভিবাসন নিশ্চিতে আমাদের পক্ষ থেকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামকে সকল প্রকার সহযোগিতা করা হবে।

এ সময় উপস্থিত ব্যক্তিরা ব্র্যাকের অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুণরেকত্রীকরণ নিয়ে জনকল্যাণমূলক কাজ করার জন্য ব্র্যাকের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাদের সকল ভালো কার্যক্রমে পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!