শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় সচেতনতা মূলক পল্লী সঙ্গীতানুষ্ঠান

গলাচিপায় সচেতনতা মূলক পল্লী সঙ্গীতানুষ্ঠান

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মূলক প্রচার কার্যক্রম’ (জিওবি) শীর্ষক প্রকল্পের আওতায় পল্লী সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদার এর নির্দেশে ইউনিসেফ এর সহযোগিতায় জেলা তথ্য অফিসের আয়োজনে রবিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর ফেরিঘাট, হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও জোলেখা বাজারে এই সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের সাইন অপারেটর মো. মেহেদী হাসান, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক সাজ্জাদ আহমেদ মাসুদ, সাংবাদিক সঞ্জিব দাস, সমাজকর্মী পঙ্কজ গাঙ্গুলী।

এতে সচেতনতা মূলক সঙ্গীত পরিবেশন করেন পটুয়াখালী সাংস্কৃতিক জোটের সদস্য বাউল শিল্পী বশির আহম্মেদ ও তার দলবল। শিশু, কিশোর-কিশোরী ও নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠান উপভোগ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!