আমতলীতে পোষ্টার টানানোকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ‌্যে সঘর্ষে আহত-৮ | আপন নিউজ

রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে কেমিস্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির নির্বাচনে সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক মাসুদ রানা পাগলী রাহিমা মা হলেন বাবা হলেন না কেউ! আমতলীতে ধান কাটতে বাঁধা দেয়ায় চার নারীসহ পাঁচজনকে কু’পি’য়ে জ’খ’ম গলাচিপায় উৎপাত বেড়েছে ভূমিদস্যুদের,জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ কলাপাড়ায় মোয়াজ্জেম রুস্তম জমাদার চিকিৎসাবিহীন বাড়িতে অবহেলায় দিন কাটাচ্ছেন কলাপাড়ায় মহাসড়কে মাইক্রোবাস উল্টে দুই পর্যটক আ’হ’ত কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও
আমতলীতে পোষ্টার টানানোকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ‌্যে সঘর্ষে আহত-৮

আমতলীতে পোষ্টার টানানোকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ‌্যে সঘর্ষে আহত-৮

আমতলী প্রতিনিধিঃ পোষ্টার টানানোকে কেন্দ্র করে দুই কাউন্সিলর সমর্থকদের সংঘর্ষে  ৮ জন আহত হয়েছে। গুরুতর আহত পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার দুপুর আড়াইটার দিকে আমতলী পৌরসভার ফকিরবাড়ীর সামনে।

জানাগেছে, আমতলী পৌরসভার নির্বাচনে ১ নং ওয়ার্ডের উটপাখি প্রতিকের কাউন্সিলর প্রার্থী মীর হাবিবুর রহমানের সমর্থকরা ফকিরবাড়ী এলাকার পোষ্টার টানাতে যায় এমন দাবী কাউন্সিলর প্রার্থীর। এ সময় ডালিম প্রতিকের অপর কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান ফকিরের সমর্থকদের মধ‌্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের  অন্তত ৮ জন আহত হয়েছে। আহত প্রার্থী মীর হাবিবুর রহমান, মুছা, কুদরাত, মামুন, ও ইমরানকে উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর দিকে নিবাচনকে কেন্দ্র করে মিঠাবাজার এলাকার কাজল বেগম প্রতিবেশী হনুফা ও মারিয়াকে পিটিয়ে জখম করেছে।

আহত ইমরান বলেন, কাউন্সিলর প্রার্থী মীর হাবিবুর রহমান ও তার সমর্থকরা আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে।

কাউন্সিলর প্রার্থী মীর হাবিবুর রহমান বলেন, পোষ্টার টানাতে গেলে  আমার ৬-৭ জন সমর্থককে হাবিবুর রহমান ফকিরের সমর্থকরা পিটিয়ে জখম করেছে।

হাবিবুর রহমান ফকির বলেন, আমার পোষ্টার ছিড়ে মীর হাবিবুর রহমানের সমর্থকরা তার পোষ্টার টানাতে ছিল। এ নিয়ে দুই পক্ষের মধ‌্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় মীর হাবিবুর রহমান ও তার লোকজন আমার লোকজনকে  কুপিয়ে গুরুতর জখম করেছে।

 উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মেহেরীন আশ্রাফ বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। একজনকে পটুয়াখালী পাঠানো হয়।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব‌্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!