গলাচিপায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে?
গলাচিপায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

গলাচিপায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

সঞ্জিব দাস, গলাচিপাঃ ‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মু. মজিবর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু, পৌর প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস ও গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।

এ ছাড়া চিকনিকান্দি ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, পানপট্টি ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রানা, গজালিয়া ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাসসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা সভায় উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!