গলাচিপায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
গলাচিপায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

গলাচিপায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ ২০২৩-২৪ অর্থ বছরে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প” (প্রথম সংশোধিত) বিকল্প কর্মসংস্থানের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ২০ জন নিবন্ধিত মৎস্যজীবিদের মাঝে বকনা বাছুর (গরু) প্রদান করা হয়েছে। গতকাল উপজেলা মৎস্য অফিস কার্যালয়ের সম্মুখে বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান  মুঃ শাহিন প্রধান অতিথি হিসেবে জেলেদের মাঝে বকনা বাছুর (গরু) হস্তান্তর করেন। বকনা বাছুর (গরু) বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প”-এর বাস্তবায়নকারী ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এম,পি প্রতিনিধি মো. আজিজুর রহমান বাবলু ভূইয়া, সাবেক ছাত্রলীগ সভাপতি ও যুবলীগ নেতা ইসরাত হোসেন আব্বাস, মৎস্যজীবি লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. সাবু মিয়া সহ বিভিন্ন সুধী, কর্মকর্তা-কর্মচারী সহ জেলে প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!