আমতলীতে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে মেয়র প্রার্থীসহ পাঁচ সমর্থককে ৭৫ হাজার টাকা অর্থদন্ড | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে মেয়র প্রার্থীসহ পাঁচ সমর্থককে ৭৫ হাজার টাকা অর্থদন্ড

আমতলীতে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে মেয়র প্রার্থীসহ পাঁচ সমর্থককে ৭৫ হাজার টাকা অর্থদন্ড

আমতলী প্রতিনিধিঃ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে আমতলী পৌর মেয়র প্রার্থী ইফতেকার হাসানকে ত্রিশ হাজার টাকা এবং অপর দুই মেয়র প্রার্থী মতিয়ার রহমানের এক সমর্থককে বিশ হাজার টাকা এবং নাজমুল আহসান খাঁনের এক সমর্থককে দশ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। একই দিনে মোটর সাইকেল শোভাযাত্রায় হেলমেট ব্যবহার না করায় মতিয়ার রহমানের তিন সমর্থককে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। শুক্রবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে এ অর্থদন্ড করেছেন।

জানাগেছে, আমতলী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকেই মেয়র প্রার্থী নাজমুল আহসান খান ও মতিয়ার রহমানের সমর্থকরা আচরণ বিধি লঙ্ঘণ করে আসছেন। শুক্রবার আমতলী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে আচরণ বিধি লঙ্ঘণের অভিযোগে মেয়র প্রার্থী ইফতেকার হাসানকে ত্রিশ হাজার টাকা এবং অপর দুই মেয়র প্রার্থী মতিয়ার রহমানের এক সমর্থককে বিশ হাজার টাকা এবং নাজমুল আহসান খাঁনের এক সমর্থককে দশ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। একই সঙ্গে মোটর সাইকেল শোভাযাত্রায় হেলমেট ব্যবহার না করায় মেয়র প্রার্থী মতিয়ার রহমানের তিন সমর্থককে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম বলেন, আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে মেয়র প্রার্থী ইফতেকার হাসানকে ত্রিশ হাজার টাকাসহ ছয়জনকে পঁচাত্তর হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!