আমতলীতে মেয়র প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে মেয়র প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলীতে মেয়র প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলী প্রতিনিধিঃ বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মোবাইল ফোন প্রতিকের মোঃ মতিয়ার রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।রোববার সন্ধ্যায় তার  বাসভবনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মেয়র মতিয়ার রহমান বলেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হ্যাঙ্গার প্রতিকের নাজমুল আহসান খান নির্বাচনকে প্রতিহিংসার দিকে ঠেলে দিচ্ছেন। তার সন্ত্রাসী বাহিনী দ্বারা প্রতিনিয়ত আমার কর্মী সমার্থকদের হুমকি মারধর করেছেন। মেয়র মতিয়ার রহমান আরো বলেন আমার জন জোয়ারে ইর্শান্বিত হয়ে নাজমুল আহসান খান বাড়াটে সন্ত্রাসী এনে নির্বাচনকে প্রভাবিত করছেন। একের পর এক আমার কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলা ভাংচুর লুটপাট করছেন। শনিবার রাতে আমার কর্মী হল দিয়া ইউ পি সদস্য সাইফুল ইসলাম  স্বপনের বাসা বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট করেছে। তার সন্ত্রাসী বাহিনী গত কয়েকদিনে আমার লোকজনকে হুমকি ও মারধর করছে। প্রশাসনকে জানালেও তারা কার্যকরী ব্যবস্থা নিচ্ছেন না। সন্ত্রাসীদের ভয়ে ভোটাররা আতঙ্কিত।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, সদর ইপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি, এ কে এম খায়রুল বাশার বুলবুল, সাংবাদিক ইউনিয়ন সভাপতি, জসিম উদ্দিন সিকদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি, এম সাঈদ খোকন, সাংবাদিক খান মতিয়ার রহমান, হারুনা আর রশিদ, জিয়া উদ্দিন সিদ্দিকী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি তালুকদার মোহাম্মদ কামাল, সাধারণ সম্পাদক এম ইসহাক বাচ্চু, সাংবাদিক ফোরাম সভাপতি মনির হোসেন, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম কাওসার মাদবর, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, সজীব আহমেদ, বিপ্লব চন্দ্র দাস, সুমন রশিদ, এইচ এম রাসেল প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!