তালতলীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানে জরিমানা | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
তালতলীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানে জরিমানা

তালতলীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানে জরিমানা

আমতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে বি এস টি আই নিষিদ্ধ পন্য বিক্রি,অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে খাবার সংরক্ষণ, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি করার দায়ে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা জেলা সহকারী পরিচালক বিপুল বিশ্বাস এই অভিযান পরিচালনা করেন।

 জানা গেছে, বরগুনার তালতলী বাজার এলাকায় তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির অপরাধে উপজেলা উজ্জ্বল চত্বরে অবস্থিত মদিনা ষ্টোর কে ৭ হাজার, উপজেলা প্রধান সড়কের আল্লারদান হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের জন্য  ৫ হাজার ও তালতলী বটতলায় অবস্থিত বিসমিল্লাহ হোটেল এন্ড রেষ্টুরেন্টে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে । ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যাত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  একই সাথে বিভিন্ন  প্রতিষ্ঠান মনিটরিং করে  সতর্কতা মূলক নির্দেশনা দেওয়া হয়।

 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা জেলা সহকারী পরিচালক বিপুল বিশ্বাস এর নেতৃত্বে তার সাথে ছিলেন, নিরাপদ সেনেটারী ইনস্পেক্টর ও খাদ্য পরিদর্শক মো.রফিকুল ইসলাম সহ তালতলী থানা পুলিশের একটি টিম।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!