সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলী-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নি’হ’ত

আমতলী-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নি’হ’ত

আমতলী প্রতিনিধিঃ মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারভীর মৃধা নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। ঘটনা ঘটছে মঙ্গলবার দুপুরে আমতলী-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি নামক স্ট্যান্ডে। নিহত তানভীরের বাড়ী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া রাজপাশা গ্রামে। তার বাবার নাম মাসুদ মৃধা।

জানাগেছে, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া রাজপাশা গ্রামের মাসুদ মৃধার ছেলে তানভীর মৃধা ও তার বন্ধু তাজবিহ কুয়াকাটা বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে কুয়াকাটা থেকে বাড়ী ফিরছিল। পথিমধ্যে আমতলী-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি বাস স্যান্ডে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক তানভীর নিহত এবং বন্ধু তাজবিহ আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জায়েদ আলম ইরাম তাকে মৃত্যু ঘোষনা করেছেন।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, নিহত তানভীরের মরদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!