আমতলী পৌরসভা নির্বাচনে আটক ২৭, জরিমানা দশ হাজার টাকা | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলী পৌরসভা নির্বাচনে আটক ২৭, জরিমানা দশ হাজার টাকা

আমতলী পৌরসভা নির্বাচনে আটক ২৭, জরিমানা দশ হাজার টাকা

আমতলী প্রতিনিধিঃ আমতলী পৌরসভা নির্বাচান আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ২৭ জনকে আটক এবং এক সাংবাদিককে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানাগেছে, শনিবার সকাল ৮ টা থেকে আমতলী পৌরসভা নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে চলছিল। এ নির্বাচন চলাকালে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে ২৭ জনকে আটক করেছেন। একই সঙ্গে অনুমোদনবিহীন মোটর সাইকেল চালানোর অভিযোগে জহিরুল ইসলাম নামের এক সাংবাদিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ছালেহ আরমান ভুইয়া এ দন্ড প্রদান করেন। এদিকে মাদানী নগর হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে প্রাঙ্ঘণের বাহিরে ডালিম প্রতিকের কাউন্সিলর প্রার্থী জাহিদুল ইসলাম জুয়েল তালুকদারের সমর্থক আনোয়ার হোসেন ভোটারদের টাকা দেয়ায় অভিযোগে ৫০ হাজার টাকাসহ তাকে আটক করা হয়েছে। অপর দিকে বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার আব্দুস ছালাম পৌরসভার নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন। তারা ৯ টি  কেন্দ্র পরিদর্শন করেন।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসের তপু বলেন, আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ২৭ জনকে আটক করা হয়েছে।

বরগুনা পুলিশ সুপার আব্দুস ছালাম বলেন,সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহন চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ সুন্দর রয়েছে।

বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম বলেন, ভোটাররা শান্তিপুর্ণভাবে ভোট প্রদান করেছেন। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!