আমতলীতে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালন | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালন

আমতলীতে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে রবিবার বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। কর্মসুচীর মধ্যছিল বর্ণাঢ্য র‌্যালী, মহড়া ও আলোচনা সভা।

উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে রবিবার সকালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।  ইউএনও মুহাম্দ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এমএ কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হুসাইন।

বক্তব্য রাখেন এ্যাড.একেএম সামসুদ্দিন শানু, সিপিপি’র উপজেলা টিম লিডার ওহাব হাওলাদার, সিপিপির চাওড়া ইউনিয়ন টিম লিডার বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, সিপিপির ডেপুটি টিম লিডার নিজাম উদ্দিন খাঁন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ফকির ও সাংবাদিক সিপিপির টিম লিডার রিপন মুন্সি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!