আমতলীতে জাতীয় শিশু দিবস পালন | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে জাতীয় শিশু দিবস পালন

আমতলীতে জাতীয় শিশু দিবস পালন

আমতলী প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে পালন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্নাঢ্য র্যালী, চিত্রাংকন প্রতিযোগীতা ও আলোচনা সভা।

রোববার উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র্যালী শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট এমএ কাদের মিয়া। বিশেয় অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের ,  ওসি মোঃ সাখাওয়াত হোসেন তপু।

শিক্ষক মোঃ রেজাউল করিম ও আনোয়ারুল কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ঈসা, উপজেলা প্রানী সম্পাদ অফিসার ডাঃ নাজমুল হক, ওসি (তদন্ত) মোঃ আমির সেরনিয়াবাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসাইন, উপজেলা সমাজ সেবা অফিসার মনজুরুল হক কাওসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার ও সোহেলী পারভীন মালা প্রমুখ।

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!