সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে টাকা চুরি করে ধরা লজ্জায় বিষপানে আ/ত্ম/হ/ত্যা’র চেষ্টা

আমতলীতে টাকা চুরি করে ধরা লজ্জায় বিষপানে আ/ত্ম/হ/ত্যা’র চেষ্টা

আমতলী প্রতিনিধিঃ দোকান থেকে ৩ হাজার টাকা চুরি করে ধরা পরেছে জামিল দর্জি (১১) নামের এক শিশু । এ ঘটনা দোকান মালিক সিদ্দিক প্যাদা শিশুর মা জেসমিনের কাছে বলায় লজ্জায় শিশু জামিল বিষপান করেছে। দ্রুত স্বজনরা শিশুটিকে উদ্ধার করে রবিবার সন্ধ্যায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামে রবিবার বিকেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি।

জানাগেছে, উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামের নিজাম দর্জির শিশুপুত্র চতুর্থ শ্রেনীর ছাত্র জামিল দর্জি একই গ্রামের সিদ্দিক প্যাদার দোকান থেকে ৩ হাজার টাকা চুরি করে। তাৎক্ষনিক দোকান মালিক ও স্থানীয়রা শিশুটিকে ধরে ফেলে। পরে শিশুর দেয়া তথ্য মতে বালুর ভিতর থেকে টাকা উদ্ধার করে। এ ঘটনা দোকান মালিক শিশুটির মা জেসমিনকে জানালে লজ্জায় শিশু জামিল বাড়ী গিয়ে বিষপান করে। পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, শিশু জামিল স্থানীয় সিদ্দিক প্যাদার দোকান থেকে টাকা চুরি করে। তাৎক্ষনিক শিশুটিকে ধরে ফেলে। পরে শিশুটির দেয়া তথ্য মতে টাকা বালুর মধ্যে থেকে উদ্ধার করে। এ ঘটনা শিশুটির মাকে জানালে শিশু লজ্জায় বাড়ী গিয়ে বিষপান করেছে।

শিশুর বাবা নিজাম দর্জির মুঠোফোনে (০১৭১৩৯৬৩৫৮৫) বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!