শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জনদুর্ভোগ কমাতে ওয়াপদা সড়কের গর্ত ভরাটে রিমন সিকদারের উদ্যোগ কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত
গলাচিপায় হ/ত্যা মামলার আসামী কিশোর গ্যাং দুই সদস্য র‌্যাবের হাতে আ/টক

গলাচিপায় হ/ত্যা মামলার আসামী কিশোর গ্যাং দুই সদস্য র‌্যাবের হাতে আ/টক

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় আলোচিত কিশোর গ্যাং কর্তৃক নিহত জিসান হত্যা মামলার প্রধান আসামী বাইক বাপ্পি গ্রুপের প্রধান বাপ্পি এবং তার সহযোগী মাহিনকে আটক করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।

রবিবার দুপুরে পটুয়াখালী র‌্যাব-৮ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৮ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়ের আলম শোভন।তিনি জানান, চলতি মাসের ৮ তারিখে রাতে কিশোর গ্যাং বাইক বাপ্পি গ্রুপের প্রধান বাপ্পি পটুয়াখালী গলাচিপা উপজেলার দক্ষিন চর বিশ্বাসের বটতলা এলাকায় মোটরসাইকেল চালিয়ে ধুলো উড়িয়ে শোডাউন দেয়। এমন সময় ওই এলাকার হাজী কেরামত আলী ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র জিসান তাকে থামিয়ে ধুলো না উড়ানোর জন্য অনুরোধ করে। এতে ক্ষিপ্ত হয়ে বাপ্পি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে জিসানকে মারধর করে গুরুতর আহত করে। আহত জিসান কে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেলে ১১ দিন চিকিৎসা শেষ জিসানকে বাড়ি নিয়ে আসা হয়।বাড়িতে আমার ১ দিন পরে ১৯ মার্চ বাড়িতে বসে জিসান পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণাকরেন। এ ঘটনায ওই রাতেই জিসানের বাবা মশিউর রহমান নান্নু বাপ্পি,মাহিন সহ কয়েকজনের নামে গলাচিপা থানায় মামলা দায়ের করে। মামলা আমলে নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার ভোলা জেলার দক্ষিন আইচা থানার করিম পাড়া এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে বাপ্পিকে আটক করে এবং মাহিনকে বান্দরবান জেলার আর্মি পাড়া থেকে আটক করা হয়। আসামিদেরকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!