আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জনের মনোনয়রনপত্র দাখিল | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জনের মনোনয়রনপত্র দাখিল

আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জনের মনোনয়রনপত্র দাখিল

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ৩৩ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার এ মনোনয়নপত্র দাখিল করেন।

জানাগেছে, গত ১০ মার্চ বাংলাদেশ নির্বাচন কমিশন বরগুনা জেলার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছেন। তফসিল অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার এ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক বরগুনা জেলা পরিষদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার নয়ন মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাহিদুল ইসলাম মিঠু মৃধা, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা,  তার ছেলে নিয়াজ মোর্শ্বেদ ইমন, চাচাতো ভাই আবুল হাসান মৃধা, শাহাজাহান কবির, মুলকুস আক্তার, কা ন আলী মৃধা ও জসিম হাওলাদার মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

আমতলী উপজেলা নির্বাচন অফিসার সেলিম রেজা বলেন, আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ ও সাধারণ সদস্য পদে ৩৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

উল্লেখ্য আমতলী সদর ইউনিয়ন পরিষদের ভোটগ্রহন আগামী ২৮ এপ্রিল। মনোনয়ন পত্র যাচাই বাছাই ১ এপ্রিল, প্রত্যাহার ৮ এপ্রিল ও প্রতিক বরাদ্দ ৯ এপ্রিল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!