গলাচিপায় মাছ ধরাকে কেন্দ্র করে গৃহবধূকে মারধর | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
গলাচিপায় মাছ ধরাকে কেন্দ্র করে গৃহবধূকে মারধর

গলাচিপায় মাছ ধরাকে কেন্দ্র করে গৃহবধূকে মারধর

সঞ্জিব দাস,গলাচিপাঃ গলাচিপায় মাছ ধরা কে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধর করার খবর পাওয়া গেছে ।ঘটনাটি ঘটেছে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কলাগাছিয়া গ্রামে। আহত গৃহবধূ উম্মে ফানি বেগম ৪৫ হচ্ছেন হাওলাদার বাড়ির ফারুক হাওলাদারের স্ত্রী।

আহত গৃহবধূ উন্মে সানি বেগম বলেন ,গত বুধবার দুপুর আনুমানিক তিনটার দিকে পুকুরে মাছ ধরা কে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে চড়াও হয়ে আমেনা বেগম ,আয়েশা বেগম, খালেদা বেগম ও সোহাগ একত্রিত হয়ে আমাকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে গুরুতর আহত করে আমার ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধর কারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে ওই রাতেই গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তুষার প্রতিবেদক কে বলেন ,উম্মে সানি বেগম আমার চিকিৎসা দিনে তৃতীয় তলার ৫ নম্বর বেডে ভর্তি আছে তার শরীরের বিভিন্ন অংশে কালো কালো দাগ আছে তার মাথায় চোট লেগেছে রোগীর অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে আমেনা বেগম ও সোহাগের কাছে জানতে চাইলে তারা বলেন ,আমরাও আহত হয়েছি আমাদের কেও প্রতিপক্ষরা আহত করেছে।

কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাইনুল শিকদার বলেন ,ইউনিয়ন পরিষদে দুই পক্ষকে ডেকে মীমাংসার ব্যবস্থা করব।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফেরদৌস আলম খান বলেন ,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে উম্মে সানি বেগম গলাচিপা থানায় শুক্রবার বিকেলে লিখিত অভিযোগ করবেন বলে জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!