সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে এক নারীর মরদেহ উদ্ধার

আমতলীতে এক নারীর মরদেহ উদ্ধার

আমতলী প্রতিনিধিঃ হোসনেয়ারা নামের এক নারীর মরদেহ পুলিশ উদ্ধার করেছে। বুধবার সকালে আমতলী উপজেলার উত্তর টিয়াখালী এলাকার ভারানী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন দুপুরে পুলিশ তার মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে।

জানাগেছে, উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের হারুন গাজীর স্ত্রী হোসনেয়ারা মঙ্গলবার সকালে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে পরিবারের লোকজন নানাস্থলে খুঁজে তার সন্ধান পায়নি। বুধবার সকালে ওই এলাকার ভারানি খালে তার স্থানীয়রা মরদেহ ভাসতে দেখেন। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। পরে ওইদিন দুপুরে তার মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। স্থানীয়রা বলেন, ওই নারী কিছুটা মানষিক ভারসাম্য ছিল। মাঝে মাঝে পরিবারকে না জানিয়ে বাড়ী থেকে চলে যেতেন আবার নিজের ইচ্ছায় বাড়ী ফিরতেন।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!