আমতলীতে আ’গু’নে পু’ড়ে কয়লা শিশু; দ/গ্ধ মা-বাবা হাসপাতালে | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে আ’গু’নে পু’ড়ে কয়লা শিশু; দ/গ্ধ মা-বাবা হাসপাতালে

আমতলীতে আ’গু’নে পু’ড়ে কয়লা শিশু; দ/গ্ধ মা-বাবা হাসপাতালে

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার উত্তর তারিকাটা গ্রামের হানিফ হাওলাদারের শিশু কন্যা হাবিবা আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। মা রানী বেগম ও বাবা হানিফ হাওলাদারকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে।

জানাগেছে, উপজেলার উত্তর তারিকাটা গ্রামে হানিফ হাওলাদারের ঘরে বৃহস্পতিবার গভীর রাতে রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন রান্না ঘর পুড়ে মুল ঘরে ছড়িয়ে। এ সময় হানিফ হাওলাদার, তার স্ত্রী রানী বেগম ও শিশু কন্যা হাবিবা ঘরে ঘুমিয়ে ছিল। ওই আগুনে শিশু কন্যা পুড়ে কয়লা হয়ে যায়। টের পেয়ে বাবা হানিফ হাওলাদার বের হয়ে গেলেও মা রানী বেগম বের হতে পারেনি। পরে ফাসায় সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করেন কিন্তু ততক্ষনে রানী বেগমও পুড়ে দগ্ধ হয়ে যায়। তাৎক্ষনিক ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে।

আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোঃ হানিফ বলেন, রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়ে দুইটি ঘরে পুড়ে গেছে। ওই ঘরে থাকা শিশু পুড়ে কয়লা হয়ে গেছে এবং মা-বাবাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার বলেন, আগুনে দগ্ধ মা রানী বেগমের শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে উদ্ধার কাজে সহায়তা করা হয়েছে। আগুনে পুড়ে একটি শিশু মারা গেছে। ওই শিশুর মা ও বাবা আগুনে দগ্ধ হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!