আমতলীতে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ

আমতলীতে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা প্রশাসন ও বে-সরকারী সংস্থা এনএসএস’র উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ উৎসব উদযাপন করা হয়েছে। রবিবার এ উৎসব উদযাপন করা হয়।

রবিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কাদের মিয়া, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তারেক হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আওয়ামীলীগ নেতা মোঃ মিজানুর রহমান মিজান।

অপর দিকে বে-সরকারী সংস্থা এনএসএস প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা ডাক বাংলোতে পান্তা-ইলিশ উৎসবে অংশ নেয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ার হোসেন আকন, এনএসএস নির্বাহী পরিচালক অ্যাড. শাহাবুদ্দিন পান্না,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা একেএম সামসুদ্দিন শানু, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ সভাপতি অশোক কুমার মজুমদার, প্রবীণ শিক্ষক গাজী রফিকুল ইসলাম, বাসস বরগুনা জেলা প্রতিনিধি একেএম খায়রুল বাশার বুলবুল, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা, উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক কেএম তানজিল ও প্রধান শিক্ষক আনোয়ারুল কবির প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!