তালতলী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের আপত্তিকর ভিডিও ভাইরাল; কমিটি বিলুপ্ত | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট
তালতলী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের আপত্তিকর ভিডিও ভাইরাল; কমিটি বিলুপ্ত

তালতলী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের আপত্তিকর ভিডিও ভাইরাল; কমিটি বিলুপ্ত

আমতলী প্রতিনিধিঃ তালতলী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠুর এক নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হওয়ার পরপরই উপজেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির এ কমিটি বিলুপ্ত করা হয়। এ কমিটি বিলুপ্ত হওয়ার পরপরই তালতলীতে আনন্দের বন্যা বইছে।

জানাগেছে, গত শুক্রবার তালতলী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠুর সঙ্গে এক নারীর অন্তরঙ্গ ভিডিও সামাজিক মাধ্যম ম্যাসেঞ্জার ও হোয়াসঅ্যাপে ভাইরাল হয়। এক মিনিট চার সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে মিঠু ওই নারীর সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন। ভিডিও ভাইরাল হওয়ায় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। দ্রæত তারা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন। এনিয়ে দৈনিক যুগান্তর ও আপন নিউজে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই বিষয়টি বরগুনা জেলা ছাত্রলীগ কমিটির নজরে আসে। তাৎক্ষনিক তারা মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তালতলী উপজেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেছেন মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়। কমিটি বিলুপ্ত হওয়ায় তালতলীতে সাধারণ নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। উল্লেখ ওই নারীর বিরুদ্ধে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ড.কামরুজ্জামান বাচ্চু মিয়া তালতলী থানায় গত ১২ এপ্রিল পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন। ওই নারী বর্তমানে জেল হাজতে রয়েছে। ভিডিও ভাইরাল হওয়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিঠু ওই মামলায় ২ নং স্বাক্ষী।

তালতলী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠুর মুঠোফোনে (০১৭১০৬২০৭৯৫) বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বরগুনা জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজা বলেন, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের নারীর সঙ্গে ভিডিও ভাইরালের বিষয়টি এড়িয়ে যান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!