কাউনিয়ায় কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
কাউনিয়ায় কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কাউনিয়ায় কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জে এইচ সোহাগ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী  শুক্রবার বিকালে  বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে  পালিত হয়েছে।

কর্মসূচীর মধ্য ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল রেলী ও আলোচনা সভা।

উপজেলা কৃষক লীগ সভাপতি  মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে ও কৃষক লীগের সাধারন সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, বাংলাদেশ আওয়ামী লীগ বালাপাড়া ইউনিয়ন সভাপতি ও বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, উপজেলা কৃষক লীগের সদস্য মনজুদার রহমান মিলন, বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ মশিউর রহমান মশি, হারাগাছ পৌরসভা আওয়ামী লীগের  যুব ও ত্রিুয়া সম্পাদক ফিরোজ কবির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি সুবাস শীল, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জামিল হোসাইন প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জহির রায়হান, উপজেলা কৃষকলীগের সাংগঠিক সম্পাদক, রাকিবুল ইসলাম রাকিব, শহীদবাগ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোহাম্মদ ইসা মিয়া প্রমুখ। আলোচনা শেষে কেক কেটে দেশ ও জাতির সমৃদ্ধ কামনায় দোয়া করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!