গলাচিপায় ডায়রিয়ার প্রকোপ, শিশুর মৃ’ত্যু | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
গলাচিপায় ডায়রিয়ার প্রকোপ, শিশুর মৃ’ত্যু

গলাচিপায় ডায়রিয়ার প্রকোপ, শিশুর মৃ’ত্যু

সঞ্জিব দাস,গলাচিপাঃ অত্যাধিক গরম ও ভ্যাপসা আবহাওয়ায় গলাচিপা উপজেলায় হঠাৎ করে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। এতে শুক্রবার সন্ধ্যায় মীম (১১) নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জনকে ভর্তি করা হয়েছে।

মীমের চাচা আনছার মাতবার জানান, শুক্রবার দুপুরে মীম কয়েকবার বমি করে নিস্তেজ হয়ে পড়ে। সন্ধ্যায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মীম গলাচিপা সদর ইউনিয়নের দক্ষিণ চরখালী গ্রামের মো: আইয়ুব মাতবারের মেয়ে এবং দক্ষিণ চরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। সরেজমিনে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, শনিবার মোট রোগীর সংখ্যা ১১৯ জন। যা বেডের চেয়ে ছয় গুণ বেশি। ডায়রিয়ায় ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২১ জন, সাত দিনে ১১৫ জন, এক মাসে ৪১৫ জন। ভালো হয়ে বাড়ি ফিরে গেছে ২৪ ঘণ্টায় ১৫ জন, সাত দিনে ১৩৩ জন ও এক মাসে ৩৬৬ জন।

 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন বলেন, ‘এ মৌসুমে ডায়রিয়ার প্রকোপ রয়েছে। এ ধরনের রোগ দেখা দিলে সাথে সাথে খাবার স্যালাইন বার বার খেতে দিতে হবে।’ বাসা বাড়িতে ও স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শ না নিয়ে তাৎক্ষণিক উপজেলা হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, ‘আজকের দিনে রোগী এলে সামাল দেয়া কঠিন হয়ে পড়বে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!