আমতলী একে স্কুল মহাসড়ক থেকে ৪৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলী একে স্কুল মহাসড়ক থেকে ৪৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

আমতলী একে স্কুল মহাসড়ক থেকে ৪৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

আমতলী প্রতিনিধিঃ পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী  একে স্কুল চৌরাস্তা এলাকা থেকে ৪৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বুধবার বিকেলে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন।

জানাগেছে, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের একে স্কুল চৌরাস্তা এলাকায় স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিরা মহাসড়কের জায়গা দখল করে ৪৫ টি অবৈধ স্থাপনা নির্মাণ করে। এতে মহাসড়কের যান চলাচল বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ওই সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, স্থানীয় প্রভাবশালীরা প্রভাবখাটিয়ে মহাসড়কের পাশে বেশ কিছু জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছিল। ওই স্থাপনাগুলো উপজেলা নির্বাহী অফিসার উচ্ছেদ করে দিয়েছেন। তারা আরো বলেন, একই সঙ্গে মহাসড়কের পাশে সাপ্তাহিক হাটও উচ্ছেদ করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, মহাসড়কের ১০ মিটারের মধ্যে নির্মাণ করা ৪৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে ১৫ টি ঘর ও ৩০ টি আংশিক ঘর ছিল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!