আমতলী সদর ইউপি নির্বাচনে শেষ সময়ে প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা; জরিপে এগিয়ে মোতাহার | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলী সদর ইউপি নির্বাচনে শেষ সময়ে প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা; জরিপে এগিয়ে মোতাহার

আমতলী সদর ইউপি নির্বাচনে শেষ সময়ে প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা; জরিপে এগিয়ে মোতাহার

আমতলী প্রতিনিধিঃ আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আর মাত্র ২ দিন বাকী । শেষ প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা। চেয়ারম্যান পদে ৯ জন প্রতিদ্বন্ধিতা করলেও তিন প্রার্থীর মধ্যে তুমুল লড়াইয়ের আভাস পাওয়া গেছে। আবুল বাশার নয়ন মৃধা একটি হত্যা মামলায় জেল হাজতে থাকায় তার স্বজনরা প্রচার প্রচারনা চালাচ্ছেন। জরিপে এগিয়ে মোতাহার দ্বিতীয় অবস্থানে জাহিদুল ইসলাম মিঠু।

জানাগেছে, উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ এপ্রিল। নির্বাচনের বাকী আর মাত্র দুই দিন। ৯ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বেশ প্রচারনায় আছেন মোতাহার উদ্দিন মৃধা (ঘোড়া), জাহিদুল ইসলাম মিঠু মৃধা (মোটর সাইকেল), আবুল বাশার নয়ন মৃধা (অটোরিকসা)। তবে এ তিন প্রার্থীর মধ্যে মোতাহার উদ্দিন মৃধা প্রচারনায় এগিয়ে রয়েছেন। ইউনিয়নের সর্বত্রই তার প্রচারনা তুঙ্গে। জাহিদুল ইসলাম মিঠু মৃধার প্রচারনা অ লভিত্তিক। আবুল বাশার নয়ন মৃধা তার প্রতিদ্বন্ধি প্রার্থী মোতাহার মৃধার সমর্থক হীরণ গাজী হত্যা মামলায় জেল হাজতে থাকায় তার স্বজনরা প্রচারনা চালাচ্ছেন। এ তিন প্রতিদ্বন্ধি প্রার্থীর মধ্যে তুমুল লড়াইয়ের আভাস পাওয়া গেছে। তবে হত্যা মামলায় জেল হাজতে থাকায় নয়ন মৃধার প্রতি কিছু ভোটারদের সহানুভুতি তৈরি হয়েছে।

বুধবার সরেজমিনে ২১ জন ভোটারদের সঙ্গে কথা বলে জানাগেছে, ৯ জন ভোটার মোতাহার উদ্দিন মৃধার পক্ষে, ৮ জন ভোটার জাহিদুল ইসলাম মিঠু মৃধার পক্ষে এবং ৪ ভোটার আবুল বাশার নয়ন মৃধার পক্ষে মত দিয়েছেন।

বান্দ্রা এলাকার ভোটার সোহরাফ হোসেন ও কামরুজ্জামান মিন্টু বলেন, মোতাহার উদ্দিন মৃধা গত ১৩ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সুবাধে ইউনিয়নের সর্বত্রই তার ভোট ব্যাংক রয়েছে। ওই হিসেবে তিনি জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন।

ইসলামপুর গ্রামের ইমাম খলিল হাওলাদার, মিরাজ,মহসিন হাওলাদার, আশ্রাফ আলী, বাসার মুন্সি, দুলাল মোল্লা বলেন, মোতাহার উদ্দিন মৃধা ও জাহিদুল ইসলাম মিঠুর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

সেকান্দার খালী গ্রামের ইউসুফ হাওলাদার বলেন, জাহিদুল ইসলাম মিঠু মৃধা ও মোতাহার উদ্দিন মৃধার মধ্যে ভোট যুদ্ধ হবে।

ছোটনীলগঞ্জ গ্রামের শানু মিয়া ও আমানুল ইসলাম বলেন, জাহিদুল ইসলাম মিঠু ও মোতাহার উদ্দিন মৃধার মধ্যে ভোটের লড়াই হবে। কে জয়লাভ করে বলা মুসকিল?

মাইঠা গ্রামের আব্দুল মান্নান খন্দকার ও সোহেল প্যাদা বলেন, জাহিদুল ইসলাম মিঠু ও আবুল বাশার নয়ন মৃধার মধ্যে তুমুল ভোট যুদ্ধ হবে। এই দুইজনের একজন জয়লাভ করবে।

শারিখখালী গ্রামের মোশাররফ ফরাজী, জব্বার মিয়া বলেন, মোতাহার, মিঠু ও নয়ন তিন জনই সমানে সমান। কে জয়লাভ করে বলা যাবে না?

মহিষডাঙ্গা এলাকার হারুন মিয়া ও লিটন মুন্সি বলেন মোহাতার উদ্দিন মৃধা ও জাহিদুল ইসলাম মিঠুর মধ্যে যে কেউ একজন চেয়ারম্যান হবে।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা সেলিম রেজা বলেন, সুষ্ঠু নির্বাচন করতেই সকল পদক্ষেপ নেয়া হয়েছে। যে প্রার্থী ও তার সমর্থক নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করবে তার বিরুদ্ধে কঠোর হস্তক্ষেপ থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!