আমতলীতে রাজহাঁস নিয়ে দুই পক্ষের সং’ঘ’র্ষে আ’হ’ত-৯ | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে রাজহাঁস নিয়ে দুই পক্ষের সং’ঘ’র্ষে আ’হ’ত-৯

আমতলীতে রাজহাঁস নিয়ে দুই পক্ষের সং’ঘ’র্ষে আ’হ’ত-৯

আমতলী প্রতিনিধিঃ রাজহাঁস নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৯ জন আহত হয়েছে। স্বজনরা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামে বুধবার রাতে।

জানাগেছে, আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামে আব্দুর রব ও তার বোন খাদিজার সঙ্গে রাজহাঁস  নিয়ে বিরোধ হয়। এর জের ধরে বুধবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়। আহত খাজিদা (৫০), আরিফ (২৫), আব্দুর রব,(৪৫), রাহিমা (৪০), সোনা মিয়া (৬০), শাহিনুর (২৬) ও সেলিনাকে (২৩) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ দুই পক্ষ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বুধবার রাতে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আহত খাদিজা বলেন, আব্দুর রব হাওলাদারের রাজহাঁস আমার বাড়ীতে ঢুকে ঘর-বাড়ী নষ্ট করে। এ নিয়ে আমাকে ও আমার ছেলেকে তারা মারধর করেছে। আমার ছেলে আরিফকে হাসপাতালে একা পেয়ে আব্দুর রব ও তার লোকজন বেধরক পিটিয়েছে। তিনি আরো বলেন,  আব্দুর রব ভুয়া রোগীর নাটক সাজিয়ে  তার লোকজন হাসপাতালে ভর্তি করেছে। আমি এ ঘটনার বিচার দাবী করছি।

আব্দুর রব বলেন, আমার রাজহাঁস খাদিজার বাড়ীতে ঢুকে। এনিয়ে খাজিদা ও তার লোকজন আমার পক্ষের পাঁচ জনকে পিটিয়ে গুরুতর জখম করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মনিরুজ্জামান খাঁন বলেন, দুই পক্ষকেই হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!