কলাপাড়ায় চাঁদাবাজির অভিযোগে ইউপি সদস্য সহ ৪ জনের বিরুদ্ধে মামলা | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়
কলাপাড়ায় চাঁদাবাজির অভিযোগে ইউপি সদস্য সহ ৪ জনের বিরুদ্ধে মামলা

কলাপাড়ায় চাঁদাবাজির অভিযোগে ইউপি সদস্য সহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় পূর্ব চাকামইয়া দিত্তা আবাসনে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে রোববার কলাপাড়া উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মো.আবু সালেহ হাওলাদার, ইউপি সদস্য মো.মহসিন হাওলাদার, মো.মোজাম্মেল হাওলাদার ও মো.মোয়াজ্জেম হাওলাদার এই চারজনের নাম উল্লেখ করে দরিদ্র রাজমিস্ত্রি মো. খলিলুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলার অভিযুক্তদের বিরুদ্ধে দেশের বিভিন্ন উপজেলায় একাধিক মামলা রয়েছে। বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ডিবি’র কাছে প্রেরন করে।

মামলার বিবরণী থেকে  জানা যায়, গত ৭ এপ্রিল বিকেলে পূর্ব চাকামইয়া দিত্তা আবাসনে মো.খলিলুর রহমানের বাড়িতে আসামীরা বাশেঁর লাঠি, লোহার রডসহ দেশীয় অস্র নিয়ে হামলা চালায়। এর আগে আসামীরা বাদীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসতেছিল। চাঁদার টাকা না পেয়ে বাড়ি হামলা চালিয়ে মো.খলিলুর রহমান ও তার বৃদ্ধ মাকে মারধর করে। এ সময় গরু কেনার জন্য বাড়িতে রাখা নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। যাবার সময় বলে, সরকারি আবাসনে থাকতে হলে আমাদেরকে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে চাঁদা দিতে হবে। টাকা না দিলে আবাসন ছাড়া করার হুমকি দেয়।

উল্লেখ্য মো.আবু ছালেহ হাওলাদারের বিরুদ্ধে কলপাড়া থানায় জি,আর নং ৩৬/১৫(কল), সিদ্ধিরগঞ্জ থানার এফ,আই,আর নং ৩৫ এবং আমতলী থানার জি,আর নং ১৯/২০ ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া  অন্যান্য আসামীদের বিরুদ্ধেও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!