আমতলীতে ১০ হাজার কৃষক পেল কৃষি উপকরণ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
আমতলীতে ১০ হাজার কৃষক পেল কৃষি উপকরণ

আমতলীতে ১০ হাজার কৃষক পেল কৃষি উপকরণ

আমতলী প্রতিনিধিঃ খরিপ মৌসুমে ১০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিনামুল্যে সার-বীজ, তিনজন কৃষককে হার্বেষ্টার মেশিন বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি  বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম এ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ-পরিচালক ড. আবু সৈয়দ মোঃ জোবায়দুল হক,উপজেলা কৃষি অফিসার ঈশা ইকবাল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোঃ আরমান ভুইয়া, এবিএম কাউসার জামান, মোঃ তারিকুল ইসলাম, মো সাইফুল ইসলাম, তালুকদার মোঃ ইনতেজার।

সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, আখতারুজ্জামান বাদল খান, আসাদুজ্জামান মিন্টু মল্লিক ও সোহেলী পারভীন মালা। এর  আগে সমলয় পদ্ধতিতে চাষকৃত ৫০ একর বোরো ধান কর্তণের উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক। কৃষকদের জনপ্রতি ২৫ কেজি সার-বীজ বিতরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!