আমতলীতে পুষ্টিসম্মৃদ্ধ মিষ্টি আলুর জাত সম্প্রসারণে কৃষক মাঠ দিবস | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
আমতলীতে পুষ্টিসম্মৃদ্ধ মিষ্টি আলুর জাত সম্প্রসারণে কৃষক মাঠ দিবস

আমতলীতে পুষ্টিসম্মৃদ্ধ মিষ্টি আলুর জাত সম্প্রসারণে কৃষক মাঠ দিবস

আমতলী প্রতিনিধিঃ আমতলীতে বিলুপ্তপ্রায় পুষ্টিসমৃদ্ধ মিষ্টি আলুর জাত সম্প্রসারণে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার খেকুয়ানী গ্রামে ইন্টারন্যালশনাল রাইস রিসার্চ ইনিস্টিটিউট (আইআরআরআই), ওয়াল্ড ফিস এবং সামিট’র যৌথ উদ্যোগে সিজিআইএআর এর অর্থায়নে এ সভা হয়। এশিয়ান মেগা ডেল্টাস ইনিশিয়েটি এ মাঠ দিবস বাস্তবায়ন করে।

জানাগেছে, আমতলী উপজেলায় পুষ্টিসমৃদ্ধ মিষ্টি আলু উৎপাদন প্রায় বন্ধের পথে। এ মিষ্টি আলুর জাত সম্প্রসারণে ইন্টারন্যালশনাল রাইস রিসার্চ ইনিস্টিটিউট (আইআরআরআই)ওয়াল্ড ফিস এবং সামিট’র যৌথ উদ্যোগ নেয়। মঙ্গলবার খেকুয়ানী গ্রামে শতাধিক কৃষকদের নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য আব্দুস সাত্তার হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষিবিদ ঈশা ইকবাল। বিশেষ অতিথি ছিলেন সিআইপি-বাংলাদেশ এনজিও’র রিসার্চার-এগ্রোনোমি কৃষিবিদ মোঃ মনোয়ার হোসেন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলী কাজী।

সাবেক ইউপি সদস্য সোবাহান সিকদারের সঞ্চালনায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাকিয়া সুলতানা, সিএনএস নাজিরা,  কৃষক ইদ্রিস হাওলাদার ও  কৃষাণী রিনা বেগম প্রমুখ। মাঠ দিবসে ৬০ জন কৃষককে মিষ্টি আলুর লতা ও ৬০ জন কৃষককে সবজি বীজ প্রদান করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!