আমতলীতে বখাটের ভয়ে একটি পরিবার অবরুদ্ধ; দুই কন্যা সন্তান নিয়ে বিপাকে! | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলীতে বখাটের ভয়ে একটি পরিবার অবরুদ্ধ; দুই কন্যা সন্তান নিয়ে বিপাকে!

আমতলীতে বখাটের ভয়ে একটি পরিবার অবরুদ্ধ; দুই কন্যা সন্তান নিয়ে বিপাকে!

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী পৌরসভার ওয়াবদা সড়কের গোলাম মোস্তফা মুন্সি তার ভাইয়ের ছেলে রিয়াজ মুন্সির অত্যাচারে পরিবার নিয়ে অবরুদ্ধ জীবন যাপন করছে। ঘর থেকে দুই কন্যা সন্তান বের হলেই বখাটে রিয়াজ মুন্সির হাতে ইভটিজিংয়ের শিকার হচ্ছে। এতে দুই কন্যা সন্তানকে নিয়ে বিপাকে গোলাম মোস্তফা মুন্সি। মঙ্গলবার আমতলী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন তিনি। দ্রæত বখাটে রিয়াজ মুন্সির বিরুদ্ধে প্রশাসনের কাছে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন তিনি।
জানাগেছে, আমতলী উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ সাবেক সভাপতি পৌরসভার ৪ নং ওয়ার্ডের ওয়াবদা সড়কের বাসিন্দা গোলাম মোস্তফা মুন্সির সাথে ছোট ভাই ছালাম মুন্সির জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের কারনে তাদের পারিবারিক কলহ প্রকট আকার ধারন করেছে। এর জের ধরে ছালাম মুন্সির ছেলে রিয়াজ মুন্সি চাচা মোস্তফা মুন্সি ও তার দুই মেয়েকে জীবন নাশের হুমকি দিচ্ছে। রিয়াজ মুন্সির ভয়ে মোস্তফা মুন্সি ও তার দুই মেয়ে ঘর থেকে বের হতে পারছেন না। দুই মেয়ে স্কুল ও কলেজে লেখাপড়া করে। স্কুল ও কলেজে যাওয়ার পথে রিয়াজ মুন্সি অব্যাহত ভাবে তাদের ইভটিজিং করে আসছে। রিয়াজ মুন্সির ভয়ে তাদের বাহিরে বের হওয়া প্রায় বন্ধ মঙ্গলবার আমতলী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মোস্তফা মুন্সি। এর বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের দাবী জানিয়েছেন তিনি ও তার পরিবার।
মোস্তফা মুন্সি অভিযোগ করে বলেন, আমার ভাই ছালাম মুন্সির সাথে আমার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে ছালাম মুন্সির ছেলে রিয়াজ মুন্সি আমার পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে। আমার দুই মেয়ে স্কুল ও কলেজে লেখাপড়া করে। মেয়েরা ঘর থেকে বের হলেই রিয়াজ মুন্সি ও তার সহযোগীরা বিভিন্ন ভাবে আমার মেয়েদেরকে উত্যাক্ত করে। বখাটে রিয়াজের ভয়ে আমার মেয়েরা বাহিরে বের হতে পারছে না। দ্রæত এই বখাটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে দাবী জানাই। তিনি আরো বলেন, বখাটে রিয়াজ মুন্সির নির্যাতন থেকে আমার দুই মেয়ে ও পরিবারকে রক্ষায় প্রশাসনের বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েছি কিন্তু কোন প্রতিকার পাইনি।
এ বিষয়ে রিয়াজ মুন্সি মুঠোফোনে বলেন, আমাকে হয়রানী করার জন্য এ সকল অভিযোগ করা হচ্ছে। এই সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাদের মধ্যে জমিজমা নিয়ে দ্বন্ধ থাকার কারনে এ রকম অভিযোগ করছেন তিনি। আমি ও আমার পরিবারের নামে চাচা প্রায় ত্রিশটি মামলা করেছেন।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, বিষয়টি আমি জানিনা। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!