আমতলীতে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
আমতলীতে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

আমতলীতে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

আমতলী প্রতিনিধিঃ

আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবাষির্কী- মুজিব বর্ষ ও জাতীয় শিশু দিবস পালন এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মনিরা পারভীনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যাপক শাহ জাহান কবির,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এ্যাড. এম কাদের মিয়া,ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, জেলা পরিষদ সদস্য শাহিনুর তালুকদার,উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, আমতলী বকুলনেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান, প্রধান শিক্ষক মোঃ নাশির উদ্দিন ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, আমতলী প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম বাদল ও সাংবাদিক জাকির হোসেন প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!