সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
রেমালের আঘাতে আমতলীতে তিন শতাধিক ঘর বিধ্বস্থ; বাঁধ ভেঙ্গে ৫০ হাজার মানুষ পানিবন্দি

রেমালের আঘাতে আমতলীতে তিন শতাধিক ঘর বিধ্বস্থ; বাঁধ ভেঙ্গে ৫০ হাজার মানুষ পানিবন্দি

আমতলী প্রতিনিধিঃ ঘুর্ণিঝড় রেমালের আঘাতে আমতলী উপজেলায় তিন শতাধিক ঘর বিধস্থ ও সহ¯্রাধিক ঘর আংশিক বিধস্থ, অন্তত দুই লক্ষাধীক গাছপালা উপড়ে পরেছে এবং সহ¯্রাধিক পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে। এতে অন্তত পঞ্চাশ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। চারটি স্থানে বাঁধ ভেঙ্গে ৫০ হাজার মানুষ পানি বন্ধি হয়ে পরেছে। 

জানাগেছে, ঘুর্র্ণিঝড় রেমাল গত রবিবার সন্ধ্যা নাগাল উপকুলীয় অঞ্চলে আঘাত হনে। রবিবার সন্ধ্যা থেকে সোমবার বিকেল পর্যন্ত রাত-ভর চালায় ঘুর্ণিঝড়ের তান্ডব। দমকা বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়। এতে মাটি আগলা হয়ে তিন শতাধিক ঘর বিধ্বস্থ এবং সহ¯্রাধিক ঘর আংশিক বিধ্বস্থ হয়েছে। উপড়ে পরেছে অন্তত দুই লক্ষাধিক গাছপালা। পশুরবুনিয়া, ঘোপখালী, পশ্চিম সোনাখালী, সোনাউডা বাঁধ এবং আঙ্গুলকাটা সুইজ গেট ভেঙ্গে ও ইসলামপুর গ্রামের বাঁধ গড়িয়ে ভিতরে পানি প্রবেশ করেছে। এতে আড়পাঙ্গাশিয়া, আঠারোগাছিয়া, হলদিয়া, আমতলী সদর ও গুলিশাখালী ইউনিয়ন পানিতে তলিয়ে গেছে। ওই পাঁচ ইউনিয়নের অন্তত ৫০ হাজার  মানুষ পানি বন্ধি হয়ে পরেছে। ভারী বর্ষণে কুকুয়া ও চাওড়া পানিতে প্লাবিত হয়েছে। উপজেলার নিম্নাঞ্চলের মানুষ ভোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ করে চলছে। এছাড়া পানিতে উপজেলার অন্তত সহ¯্রাধীক পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে। সব মিলেয়ে উপজেলার অন্তত ৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে প্রাধমিক ভাবে ধারনা করা হচ্ছে। অপর দিকে এ বন্যায় আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বারেক চৌকিদারসহ অন্তত ১০ জন আহত হয়েছে। রবিবার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত অর্থ্যাৎ ৩৬ ঘন্টার বিদ্যুৎ বিছিন্ন ছিল। এতে আমতলী উপজেলার সাড়ে তিন লক্ষাধিক মানুষ ভোগান্তিতে দিনাতিপাত করছে। অপর দিনে সাইক্লোণ সেল্টারে আশ্রয় নেয়া ১০ হাজার মানুষকে উপজেলা প্রশাসন খাবার ও চিকিৎসার ব্যবস্থা করেছেন বলে জানান সিপিপির টিম লিডার রিপন মুন্সি।

আড়পাঙ্গাশিয়া গ্রামের ইউপি সদস্য লতিফ মিয়া বলেন, রেমালের আঘাতে আমার ঘরটি বিধ্বস্থ হয়ে গিয়েছে। এতে আমার অন্তত পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

শাহজাহান তালুকদার বলেন, বাতাসের তান্ডবে আমার ঘরটি ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে।

ইসহাক মুসুল্লী বলেন, পশুরবুনিয়া ও ঘোপখালী বাঁধ ভেঙ্গে আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পানিতে প্লাবিত হয়েছে। পশুরবুনিয়া এলাকার তিন শতাধিক পরিবারের ঘর বাড়ি পানিতে ডুবে গেছে।

সোনাখালী গ্রামের সোহেল রানা বলেন, পশ্চিম সোনাখালী বাঁধ ভেঙ্গে আঠারোগাছিয়া ইউনিয়ন পানিতে প্লাবিত হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তাবয়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হুসাইন বলেন,ঘুুর্ণিঝড় রেমালে উপজেলার তিন শতাধিক ঘর বিধস্থ এবং সহ¯্রাধিক ঘর আংশিক বিধ্বস্থ হয়েছে বলে প্রাথমিক ভাবে তথ্য পাওয়া গেছে, এ সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে। তিনি আরো বলেন, অগনিত গাছপালা উপড়ে পরেছে। পানিতে প্লাবিত হয়ে সহ¯্রাধীক পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ক্ষয় ক্ষতির তালিকা করে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। আশ্রয় কেন্দ্রে থাকা অন্তত ১০ হাজার মানুষকে খাবার ও চিকিৎসা দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!