সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
মুগডালের ফলন ভালো না হলেও দামে খুশি আমতলীর কৃষক

মুগডালের ফলন ভালো না হলেও দামে খুশি আমতলীর কৃষক

আমতলী প্রতিনিধিঃ অনাবৃষ্টির কারনে এ বছর উপজেলার আমতলীতে মুগডালের ফলন ভালো হয়নি। ফসন ভালো না হওয়ায় দুচিন্তায় থাকলেও বাজারে দাম ভালো থাকায় খুশি কৃষকরা। ভালো দামে বিক্রি করে লোকসান কাটিয়ে উঠার আশা করছেন তারা।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে, উপজেলায় এ বছর ৮ হাজার ৩০০ হেক্টর জমিতে মুগডাল চাষ হয়েছে। কৃষক বিগত বছরের মত এ বছর ভালো লাভের স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন অনাবৃষ্টিতে ফিফে হয়ে গেছে। অনাবৃষ্টির কারনে মুগ ডালের তেমন ভালো ফলন হয়নি। লাভতো দুরের কথা লোকসান কাটিয়ে উঠার চিন্তায় বিভোর কৃষকরা। কিন্তু বাজারে ডালের দাম ভালো থাকায় লোকসান কাটিয়ে উঠতে পারবে বলে দাবী করেন কৃষকরা। মৌসুম শুরুতে ডালের দাম অনেক ভালো। প্রকার ভেদে এক মণ মুগডাল বাজারে তিন হাজার ৮০০’শ থেকে এবং চার হাজার ৫০০’শ টাকায় বিক্রি হচ্ছে।

বরিবার আমতলী শাখারিয়া বাজার ও আমতলী বাঁধঘাট এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকদের কাছ থেকে ফরিয়ারা চল্লিশ কেজি তিন হাজার ৮’শ এবং সাড়ে ছে-চল্লিশ কেজি মুগডাল ৪ হাজার ৫০০ বিক্রি হচ্ছে।

চাওড়া কাউনিয়া গ্রামের কৃষক আব্দুল রাজ্জাক মোল্লা, আউয়াল সিকদার, মোহাম্মদ হাওলাদার, জিয়া উদ্দিন জুয়েল বলেন, বৃষ্টি না হওয়ায় ফলন তেমন হয়নি। তারা আরো বলেন, বাজারে দাম ভালো থাকায় মনে হয় লোকসান গুনতে হবে না।

চন্দ্র পাতাকাটা গ্রামের দুলাল মোল্লা বলেন, মুগডাল ভালো হয়নি। বাজারে দাম বেশী তাতে যদি লোকসান কাটিয়ে উঠতে পারবো।

আমতলী ব্যবসায়ী জাকির হোসেন বলেন, বাজারে মুগডালের দাম অনেক বেশী। কৃষকরা এতে ভালোই লাভবান হবে।

আমতলী উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ঈশা ইকবাল বলেন, এ বছর বৃষ্টি না হওয়ায় মুগডালের ফলন খারাপ। কিন্তু বাজারে দাম ভালো থাকায় কৃষকদের লোকসান গুনতে হবে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!