আজ আমতলী-তালতলী উপজেলা নির্বাচনের ভোট গ্রহন | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আজ আমতলী-তালতলী উপজেলা নির্বাচনের ভোট গ্রহন

আজ আমতলী-তালতলী উপজেলা নির্বাচনের ভোট গ্রহন

আমতলী প্রতিনিধিঃ আজ ৫ জুন (বুধবার) আমতলী-তালতলী উপজেলা পরিষদ পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ লক্ষে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ভোট গ্রহনে ৭ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মুহাম্মাদ আশরাফুল আলম।

জানাগেছে, আমতলী-তালতলী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন বুধবার। সুষ্ঠু নির্বাচনের লক্ষে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, মোবাইল স্টাইকিং ফোর্স, র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসার ব্যাটালিয়ান ও আনসারের সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে। আমতলী উপজেলার এক লক্ষ ৭২ হাজার ৩’শ ৩৭ ভোটার ৬৫ টি কেন্দ্রে এবং তালতলী উপজেলার ৮২ হাজার পাচ’শত ৩৪ ভোটার ৩৩ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা সিফাত আনোয়ারা তুমপা বলেন, সুষ্ঠু ভোট গ্রহনে সকল প্রস্ততি নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মুহাম্মাদ আশরাফুল আলম বলেন, সুষ্ঠু ভোট গ্রহনে সকল প্রস্ততি নেয়া হয়েছে। সাত স্তরের আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্রে পাঠানো হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!