আমতলীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ চাল বিতরন | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা 
আমতলীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ চাল বিতরন

আমতলীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ চাল বিতরন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার ১৭ হাজার ৭’শ ৬৯ হতদরিদ্র পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ চাল। এ চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম।

জানাগেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে হতদরিদ্র পরিবারের মধ্যে বিশেষ ভিজিএফ চাল বিতরনের উদ্যোগ নেন। আমতলী উপজেলায় ১৭ হাজার ৭’শ ৬৯ জন পরিবারকে এ সহায়তায় আওতায় আনা হয়েছে। প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়। বৃহস্পতিবার আমতলী পৌরসভা মিলনায়তনে এ চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, কাউন্সিলর নজরুল ইসলাম, আবুল বাশার রুমি, মোয়াজ্জেম হোসেন ফরহাদ, সেলিম রেজা টিটু,  আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাবেক সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন ও প্রেস ক্লাব সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!