আমতলীতে সড়ক দুর্ঘটনার ব্যবসায়ী নি’হ’ত | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে সড়ক দুর্ঘটনার ব্যবসায়ী নি’হ’ত

আমতলীতে সড়ক দুর্ঘটনার ব্যবসায়ী নি’হ’ত

আমতলী প্রতিনিধিঃ আমতলী-পটুয়াখালী মহাসড়কের মহিষকাটা নামক স্থানে হিমাচল সীমান্ত পরিবহন গাড়ীর চাপায় মোটর সাইকেল আরোহী ব্যবসায়ী মঞ্জু খাঁন নিহত হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার সকালে।

জানাগেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল সীমান্ত পরিবহন কুয়াকাটা যাচ্ছিল। অপর দিকে ব্যবসায়ী মঞ্জু খান কুতুবপুর দরবার থেকে মোটর সাইকেলে পটুয়াখালী ফিরছিল। পথিমধ্যে মোটর সাইকেল ও পরিবহন বাসটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী ব্যবসায়ী মঞ্জু খান (৪৮) ও মোতালেব হাওলাদার (৫০) গুরুতর আহত হয়। খবর পেয়ে আমতলী উপজেলা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামান খান তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। বরিশাল নেয়ার পথে ব্যবসায়ী মঞ্জু খান নিহত হয়। নিহত মঞ্জু খান পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট মাছের আড়ৎ ব্যবসায়ী। পুলিশ ঘাতক বাসটি ও মোটর সাইকেল উদ্ধার করে থানায় এনেছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘাতক বাস ও মোটর সাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। মঞ্জুখান নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!