মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
ছেলের মরদেহ আনতে গিয়ে লা’শ হয়ে ফিরলেন মা; মোটর সাইকেল চালক নি’হ’ত

ছেলের মরদেহ আনতে গিয়ে লা’শ হয়ে ফিরলেন মা; মোটর সাইকেল চালক নি’হ’ত

আমতলী প্রতিনিধিঃ ছেলে আলম হাওলাদারের লাশ আনতে গিয়ে মোটর সাইকেল  ও এ্যাম্বুলেন্স সংঘর্ষে লাশ হয়ে ফিরলেন মা পুস্প বেগম (৬৫)। মোটর সাইকেল চালক রুবেল সিকদার (৩২) নিহত হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী-পটুয়াখালী মহাসড়কের ডাক্তার বাড়ী নামক স্থানে রবিবার সকাল সাতটায়। পুলিশ তিনটি মরদেহ উদ্ধার করে থানায় এনেছে।

জানাগেছে, কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া গন্ডামারি গ্রামের আলম হাওলাদার (৪৫) দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। শনিবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ছেলে আলম হাওলাদারের লাশ নিয়ে মা পুস্প বেগম রবিবার সকালে গ্রামের বাড়ী নিশানবাড়িয়া যাচ্ছিল। পথিমধ্যে আমতলী-পটুয়াখালী মহাসড়কের ডাক্তার বাড়ী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লাশবাহী এ্যাম্বুলেন্সটি খাদে পরে যায় এবং মোটর সাইকেল দুমড়ে-মুড়চে যায়। ঘটনাস্থলে মোটর সাইকেল চালক রুবেল সিকদার নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন খাদে পরা এ্যাম্বুলেন্স থেকে মৃত্যু ছেলে আলম হাওলাদার ও মা পুস্প বেগমের লাশ উদ্ধার করে। তিনটি লাশকে পুলিশ উদ্ধার করে থানায় এনেছে। নিহত মোটর সাইকেল চালক রুবেল সিকাদারের বাড়ী আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামে। তার বাবার নাম আনসার সিকদার।

নিহত পুস্প বেগমের ভাই রহিম তালুকদার বলেন, আমার ভাগ্নে আলম হাওলাদার লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে শনিবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে মারা যায়। আমার ভাগ্নের লাশ আমার বোন পুস্প বেগম নিয়ে বাড়ী ফিরছিল। পথিমধ্যে মোটর সাইকেল ও লাশবাহী এ্যাম্বুলেন্স মুখোমুখি সংষর্ঘে আমার বোন মারা গেছে। তিনি আরো বলেন, আমার বোনের লাশ ময়না তদন্ত ছাড়া আমার কাছে হস্তান্তরের দাবী জানাই।

নিহত মোটর সাইকেল চালক রুবেল সিকদারের স্বজন নাশির উদ্দিন নশা মৃধা বলেন, আমতলী থেকে বাড়ী যাওয়ার পথে এ্যাম্বুলেন্স ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল নিহত হয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, নিহত দুইটি মরদেহসহ তিনটি মরদেহ থানায় আনা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!