হাসপাতালে অপারেশনে রোগীর মৃত্যু; অপারেশন বন্ধের নির্দেশ | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
হাসপাতালে অপারেশনে রোগীর মৃত্যু; অপারেশন বন্ধের নির্দেশ

হাসপাতালে অপারেশনে রোগীর মৃত্যু; অপারেশন বন্ধের নির্দেশ

আমতলী প্রতিনিধিঃ আমতলী স্পেশালাইজড হাসপাতালের অপারেশন বন্ধের নির্দেশ দিয়েছেন বরগুনা সিভিল সার্জন ডাঃ প্রদীপ কুমার মন্ডল। রবিবার হাসপাতাল পরিদর্শণ শেষে তিনি এ নির্দেশ দেন। অপারেশনে মৃত্যুর তিন দিন পেরিয়ে গেলেও স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন তদন্ত কমিটি গঠন করেনি। এতে সুষ্ঠু বিচার কার্যক্রমে বাধাগ্রস্থ হওয়ার আশঙ্কা করেছেন অপারেশনে মারা যাওয়া আলাউদ্দিনের পরিবার। মৃত্যু আলাউদ্দিনের ভাই সরাফ উদ্দিন মুসুল্লীর অভিযোগ করে বলেন, আইনী পদক্ষেপ যাতে নিতে না পারি তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছেন।

জানাগেছে, আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের আলাউদ্দিন মুসুল্লী দালাল তপন খাঁনের মাধ্যমে একে স্কুল সড়কের ইউনিক স্পেশালাইজড হাসপাতালে হার্নিয়া রোগ নিয়ে ভর্তি হয়। গত শুক্রবার রাতে ডাঃ মাহবুবুর রহমান কচি ওই রোগীর অপারেশন করেন। অপারেশনের দুই ঘন্টা পরে রোগী আলাউদ্দিন গুরুতর অসুস্থ্য হয়ে ওই হসপিটালে মারা যায়। কিন্তু হাসপাতার কর্তৃপক্ষ রোগী মারা যাওয়ার বিষয়টি বুঝতে দেয়নি তার পরিবারের সদস্যদের। পরে রাত সাড়ে ১২ টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার কথা বলে ঘটনা ধামাচাপা দিতে মৃত্যু আলাউদ্দিনসহ তার স্বজনদের এ্যাম্বুলেন্সে তুলে দেয় এমন অভিযোগ স্বজনদের। তারা তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেছেন। এ ঘটনায় বরগুনা সিভিল সার্জন ডাঃ প্রদীপ কুমার মন্ডল রবিবার ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। পরে তিনি পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত ইউনিক স্পেশালাইজড হাসপাতালের সকল ধরনের অপারেশন বন্ধের নির্দেশ দিয়েছেন। অপর দিকে ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও বরগুনা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন তদন্ত কমিটি গঠন করেননি। এতে সুষ্ঠু বিচার কার্যক্রমে বাধা গ্রন্থ হওয়ার আশঙ্কা করেছেন ভুক্তভোগী পরিবার।

অপারেশনে মৃত্যু আলাউদ্দিনের ভাই সরাফ উদ্দিন মুসুল্লী বলেন, আমার ভাইয়ের মৃত্যুর তিন দিন পেরিয়ে গেলেও স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন ওই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। তিনি আরো বলেন, আমরা যাতে আইনী পদক্ষেপ নিতে না পারি তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছেন।

বরগুনা সিভিল সার্জন ডাঃ প্রদীপ কুমার মন্ডল বলেন, হাসপাতাল পরিদর্শণ করে সকল ধরনের অপারেশন বন্ধের নির্দেশ দিয়েছি। পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত হাসপাতালের সকল ধরনের অপারেশন বন্ধ থাকবে। তিনি আরো বলেন, দুই এক দিনের মধ্যে এ ঘটনার তদন্ত কমিটি গঠন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!