শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কাউনিয়ায় প্রতারণা করায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সাংবাদিক সন্মেলন

কাউনিয়ায় প্রতারণা করায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সাংবাদিক সন্মেলন

জে এইচ সোহাগ কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়ায় প্রতারণা করায় স্ত্রীর বিরুদ্ধে স্বামী জিয়ারুল ইসলাম সাংবাদিক সন্মেলন করেছে।

রবিবার দুপুরে কাউনিয়া উপজেলা অনলাইন প্রেসক্লাব আয়োজিত উপজেলা মডেল মসজিদ হল রুমে  কাউনিয়া উপজেলার উত্তর রাজিব গ্রামের মৃত্যু নুর ইসলামের পুত্র ব্যবসায়ী জিয়ারুল ইসলাম সাংবাদিক সন্মেলন  লিখিত বক্তব্যে বলেন বদরগঞ্জ উপজেলার শংকরপুর মধ্যে পাড়া গ্রামের মৃত্যু আব্দুল মান্নানের কন্যা মোছা: সুইটি খাতুন কে প্রায় দশ বছর আগে ভালবেসে বিয়ে করেন। তাদের সাত বছরের এক কন্যা সন্তানও রয়েছে। তার স্ত্রী সুইটি খাতুন ব্র্যাকের যক্ষা প্রজেক্টে দিনাজপুর জেলার বিরলে কর্মরত। সেখানে থাকা অবস্থায় পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় এমনকি মোবাইল নম্বরটিও ব্ল্যাক লিস্টে রেখে দেয়। স্ত্রীকে ভালোবাসা কে মর্যাদা দিতে তার পৈতৃক এলাকায় জমি ক্রয় বাবদ বিভিন্ন সময়ে জমানো টাকা ও ব্যাংক থেকে ঋণ নেওয়া ১৬ লাখ টাকা  তার স্ত্রীর নিকট গচ্ছিত রাখা হয়। গত ৩ জুলাই জমি রেজিষ্ট্রির করার জন্য টাকা নিতে দিনাজপুরের বিরলে ব্র্যাক অফিসে  কর্মরত তার স্ত্রী সুইটি খাতুনের নিকট গেলে সে জানায় সে আর তার স্বামীর সংসার করবে না এবং গচ্ছিত ১৬ লাখ টাকা প্রদান না করে তাড়িয়ে দেয়। বর্তমানে জিয়ারুল ইসলাম এনজিও ঋণের চাপে ও পরকীয়া প্রেমিকের মোবাইলে হুমকির কারণে  নিরাপত্তা হীনতায় ভূগছে। তিনি ব্র্যাক কর্তৃপক্ষ সহ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!