আমতলীতে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আমতলীতে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আমতলী প্রতিনিধিঃ আমতলীতে কোন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামিলীগ নেতা আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে তিন দিন ব্যাপি  কৃষি প্রযুক্তি মেলা উলক্ষে র‌্যালী ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামিলীগ নেতা আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর বরগুনার অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ সিএস রেজাউল করিম, আমতলী পৌরসভার সাবেক মেয়র উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি মো. নাজমুল আহসান নান্নু।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ঈসার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন খান, নারী ভাইস চেয়ারম্যান জেসিকা তারতিলা যুথী, হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আওয়ামিলীগ নেতা হুমায়ুন কবির হাওলাদার প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ  উপজেলা পরিষদ  মাঠে ফসল চাষের প্রযুক্তির বারটি  স্টল পরিদর্শন করেন।

মেলা উপলক্ষে আমতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!