প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মানক্ষুন্নকর পোষ্ট; তিনজনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা
প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মানক্ষুন্নকর পোষ্ট; তিনজনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা

প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মানক্ষুন্নকর পোষ্ট; তিনজনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা

বিশেষ প্রতিবেদকঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী মো: মহিব্বুর রহমান এমপি’র ছবি, ভিডিও সুপার এডিট করে তথ্যের পরিবর্তন করে তাঁর ছবির সাথে নতুন কোনো ব্যক্তি বা ব্যক্তিনির ছবি বসিয়ে নতুন তথ্যের সংযুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মান ক্ষুন্নকর পোষ্ট’র ঘটনায় যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগ সহ তিন জনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী মো: মহিবুল্লাহ বাদী হয়ে বুধবার (১০জুলাই) বিকেলে বরিশাল সাইবার ট্রাইবুনালে এ মামলা দায়ের করেন।

আদালত সূত্র জানায়, বরিশাল সাইবার ট্রাইবুনালের বিচারক মো: গোলাম ফারুক’র সাইবার ট্রাইবুনাল সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৩, ২৫, ২৬, ২৯ ও ৩৩ ধারার অভিযোগে বাদীর দাখিলী কাগজপত্র পর্যালোচনা করে মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাইয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার ওসিকে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন। বাদীর নিযুক্তীয় কৌশুলী অ্যাডভোকেট ফাহাদ বিন আহসান ও ট্রাইবুনালের বে  সহকারী মো: নাজমুল হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এছাড়া এ ঘটনায় শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক দিদার উদ্দিন আহমেদ মাসুম কলাপাড়া থানায় ৩৪৪ নম্বর জিডি দায়ের করেছেন। এর আগে প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের দায়ে ছাত্রলীগ নেতা আরিফ হোসেন রাঙ্গাবালী থানায় ৩১৬ নম্বর সাধারন ডায়েরী দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, যুবলীগ নেতা অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগ’র নির্দেশে তার সহযোগী আরিফ বিল্লাহ নাসিম, রনি হোসেন রকি তাদের ফেসবুক আইডিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী মো: মহিব্বুর রহমান’র অনুমতি ব্যতিরেকে তাঁর ছবি, ভিডিও সুপার এডিট করে তথ্যের পরিবর্তন করে ও মুছে ফেলে প্রতিমন্ত্রীর ছবির সাথে নতুন কোনো ব্যক্তি বা ব্যক্তিনির ছবি বসিয়ে নতুন তথ্যের সংযুক্তি করে মান সন্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে ফেসবুকে প্রচার করে। আসামীরা তাদের নিজ নিজ ফেসবুক আইডি দিয়া এমন তথ্য প্রচার করায় আইন শৃংখলার অবনতি ঘটানো সহ সমাজে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে শত্রুতা, ঘৃনা, ও বিদ্বেষ সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করেছে। বিষয়টি বাদী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও সরকারের বিভিন্ন মহলের দৃষ্টিগোচর হওয়ায় সকলের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। নতুবা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর চরম ভাবে ভাবমূর্তি  ক্ষুন্ন হয়েছে বলে বাদী তার মামলায় উল্লেখ করেন।

এ বিষয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগ বলেন, ’রকি এবং আরিফ দলের সহযোগী সংগঠনের নেতা কর্মী। তারা প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মানক্ষুন্নকর কোন পোষ্ট করেছে কিনা, আমার জানা নেই। তবে এ মামলায় আমাকে কেন আসামী করা হয়েছে আমি জানিনা।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!